1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

প্রবাসী কর্মীদের আইনীসহায়তায় কর্মশালায়

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬৩৯ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
অভিবাসী শক্তিশালী ও তথ্যপূর্ণ করার লক্ষ্যে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় অভিবাসী শক্তিশালী এবং তথ্যপূর্ণ পদ্ধতি (সিমস) প্রকল্পের মাধ্যমে নরসিংদী জেলার ৩০টি ইউনিয়নে ৩বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এই প্রকল্পের ফলে প্রত্যক্ষভাবে আড়াই হাজার অভিবাসী কর্মী ও অভিবাসন প্রত্যাশী এবং পরোক্ষভাবে এগারো হাজার দুইশত পঞ্চাশ জন অভিবাসী কর্মী ও অভিবাসন প্রত্যাশী পরিবারের সদস্যরা উপকৃত হবে।
১৯ আগষ্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)-এর আয়োজনে ভার্চুয়াল পদ্ধতি “অভিবাসীকর্মীদের মামলা পরিচালনা ও রেফার কৌশল” শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালায় এ তথ্য জানানো হয়।
বিএনডব্লিউএলএ’র সাধারণ সম্পাদক জোবায়দা পারভীন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান।
প্রকল্প পরিচালক নাফিজ ইমতিয়াজ হাসান-এর সঞ্চালনায় কর্মশালায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক রাফা তুর রহমান রুবা।
সংস্থার কোষাধ্যক্ষ জাকিয়া আনার কলি’র স্বাগত বক্তব্যেও পর একে একে বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশ-এরপক্ষে সিমস প্রকল্পের দলনেতা মিস ক্যাট্রিন রোজেন বার্গ, নরসিংদী জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারি জজ বেগম আরোবিয়া খানম, নরসিংদী জনশক্তি ও কর্মসংসংস্থান অফিসের জনশক্তি ও জরিপ কর্মকর্তা মোঃ শহিদুল আলম, সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী মোস্তফা কামাল ও সাংবাদিক শরীফ ইকবাল রাসেল।
অভিবাসন প্রক্রিয়ায় আইনগত সহায়তা প্রদানের বিভিন্ন কৌশল সহ অভিবাসন কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে অংশগ্রহণকারীদের নিকট হতে মূল্যবান মতামত ও পরামর্শ পাওয়ায় অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানানো হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.