1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৬০ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর ও থানা শাখার আয়োজনে ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনে হত্যাকান্ডের নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে।
মাধবদী বাজার ঝালপট্রি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড জামে মসজিদের সামনে গিয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর আব্দুল আজিজ। মাধবদী শহর শাখার আমীর আমিনুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা শাখার সেক্রেটারি জাফর উল্লাহ খান, মাধবদী থানা শাখার অর্থ সম্পাদক ইব্রাহিম মোল্লা, মাধবদী শহর শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, মাধবদী শহর শাখার সহ সেক্রেটারি নজরুল ইসলাম, মাধবদী শহর শাখার অফিস সম্পাদক ইসমাইল হোসেন, মাধবদী শহর শাখার ওয়ার্ড ২নং ওয়ার্ড সভাপতি আজগর আলী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.