1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ টাকার আহার বিতরণ কর্মসূচী সম্পন্ন

  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৫৫১ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ, নরসিংদীঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারনে সরকার নির্দেশিত বিধি নিষেধের ফলে শত শত মানুষ কর্মহীন হয়ে পরেছে। এর মধ্যে সি এন জি, রিকশা, অটোরিকশা, ভ্যানচালক, পথশিশু সহ সকল ভ্রাম্যমান মানুষের জন্য ৫ টাকায় আহার বিতরণ কর্মসূচী গ্রহন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন
র‍্যাপিড সার্ভিস টিম( RST)।
নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সালধো ঝিলের পাড়ে ৫ টাকার বিনিময়ে
এ-সব খাদ্য বিতরণ করা হচ্ছে।
গত ১৩ জুলাই মঙ্গলবার দুপুর থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়। ১৯ জুলাই সোমবার ছিল একর্মসূচীর শেষ দিন। এপর্যন্ত প্রায় ১০০০ জনের মধ্যে এ-সব খাদ্য বিতরণ করা হয়। মাত্র ৫ টাকার বিনিময়ে আহার পেয়ে মহা খুশি কর্মহীন ও পথ শিশুরা। ঈদের পর থেকে এ কার্যক্রম আবারও চলবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে উপস্থিত থেকে খাবার হাতে তুলে দিচ্ছেন,আওলাদ হোসেন জনি, মতিন মিয়া, রবিন, বাইজিূ,বকুল মিয়া,খালেদ সাইফুল্লাহ, সাব্বির, আলামিন সহ সকল সদস্যবৃন্দ। স্বাস্থ্যবিধি সম্পর্কৃত সরকারের নির্দেশনা বাস্তবায়নে জনসচেনতায় সংগঠনটি কাজ করছে। পাশাপাশি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জোয়া নির্মুলে সংগঠনটির ভূমিকা প্রশংসার দাবিদার।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.