1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক স্বপন খানের কবর জিয়ারত ও পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ নেতৃবৃন্দ

  • আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৬৮ জন দেখেছেন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক প্রয়াত সাংবাদিক স্বপন খানের কবর জিয়ারত করেছেন বিএমএসএফ নরসিংদী জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ০৯ এপ্রিল শনিবার দুপুরে কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ প্রয়াত সাংবাদিকের বাড়িতে যান এবং শোকসম্ভ্রান্ত পরিবারের খোজখবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় বিএমএসএফের কেন্দ্রীয সভাপতি আলহাজ্ব সোহেল আহাম্মেদ, স্বপন খানের একমাত্র উপার্জনক্ষম সন্তানের চাকরি নিশ্চিত করনে শিবপুরের সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সাথে মোঠো ফোনে কথা বলে চাকরি নিশ্চিত করেন। বিএমএসএফ নরসিংদী জেলা শাখা ও উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অন্যদিকে বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি চেয়ারম্যান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক শিবলী সাদিক খান পৃথক এক বিবৃতিতে সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন নীলু, কেন্দ্রীয় সদস্য ও বিএমএসএফের সহ-সভাপতি শরীফ ইকবাল রাশেল, কেন্দ্রীয় সদস্য ও নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বিএমএসএফের অর্থসম্পাদক শফি উদ্দিন খন্দকার ও অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.