1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

এ বছরের প্রথম বাংলাদেশী ওমরাযাত্রী হিসেবে নরসিংদীর ৩ জন সৌদি গেলেন

  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৭৮৬ জন দেখেছেন

করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস পর বিদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে SV -(৮০৯)সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স বিমানে করে এ বছরের প্রথম বাংলাদেশী ওমরাযাত্রী হিসেবে নরসিংদীর তিনজন মুসল্লি সৌদি পৌঁছাবেন। সৌভাগ্যবান তিন জন ব্যক্তি হলেন,১.হাজী ওবাইদুল্লাহ মীর (মাধবদী) ২.মোঃ জাহাঙ্গীর আলম (নরসিংদী)৩.রাশিফল ইসলাম আজাদ (নরসিংদী) জেদ্দাস্থ কিং আবদুল আজিজ বিমানবন্দরে দীর্ঘ ছয় ঘন্টাপর তাঁরা অবতরণ করবে বলে জানিয়েছেন হাজী ওবাইদুল্লাহ মীর । হাজী ওবাইদুল্লাহ মীর বলেন, ওমরাযাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া, আবাসন ব্যবস্থাপনা ও মসজিদুল হারামে প্রবেশসহ সার্বিক তত্ত্বাবধানে তার দায়িত্বশীল প্রতিষ্ঠান (এ,আর ,এস, এয়ার ইন্টারন্যাশনাল উমরাহ L /C : ০২৯১) কাজ করছে । তিনি আরও বলেন,দশ দিন পর ওমরাহ শেষ করে দেশে ফিরে আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।1E82F75F-3892-4CF8-A7FC-A88D242B8DE4
এর আগে গত ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাহযাত্রীদের আবেদন শুরু হয়। ২ ডোজ টিকা নেওয়ার শর্তে মক্কার মসজিদে হারামে ওমরাহ ও মদিনার মসজিদে নববিতে জিয়ারতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ২ ডোজ টিকা নেওয়া ১২ থেকে ১৮ বছর বয়সীরাও ওমরাহ করার জন্য ইতামারনা এবং তাওয়াক্কালনা অ্যাপস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে প্রতিদিন ১ লাখ ২০ হাজারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মহামারি করোনার কারণে গত ২ বছর যথাক্রমে ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করেন। আর ২০২১ সালেও সৌদিতে অবস্থানকারী প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.