1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

মাধবদীতে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসন ও জেলা পুলিশ

  • আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৫০ জন দেখেছেন

সুমন পালঃ ঢাক ঢোল ও উলু ধ্বনির মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব। নরসিংদীর মাধবদী থানা এলাকায় ৩৮টি পূজা মন্ডবে চলছে এ শারদীয় দূর্গা উৎসব। মন্ডবে আগত ভক্তদের নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২১ অক্টোবর রাতে মাধবদীর গুরুত্বপূর্ণ মন্ডবগুলো পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসন ও জেলা পুলিশ। মন্দির পরিদর্শনে এসে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্যাট ড. বদিউল আলম, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি সরকার রাখী, তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা, রমণী গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়া লিটন(সিআইপি), নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এস.এ.এম ফজল-ই-খুদা, কাশিপুর স্বার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি সনেট কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তফা মনোয়ার, সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান কাউসার, সদর সার্কেল কে.এম শহিদুল ইসলাম সোহাগ, মাধবদী পৌর পূজা উদযাপন কমিটির আহবায়ক অঞ্জন দেবনাথ, সদস্য সচিব সুরঞ্জিত ঘোষ বিকাশ, কাশিপুর গৌর নিতাই আখড়া ধামের সহ সভাপতি বিনয় দেবনাথ, তিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রণব কুমার সাহা লুটু, মাধবদী পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ, নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ খোকন সরকার, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, অফিসার ইনচার্জ তদন্ত আজিজ হাওলাদার, অফিসার ইনচার্জ অপারেশন মোঃ জসিম উদ্দিন সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। পূজা পরিদর্শন কালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাধবদী পৌর পূজা উদযাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব এর হাতে শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.