1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চেয়ারম্যানের

  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৬৩ জন দেখেছেন

হুমায়ূন মিয়া নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নাসির উদ্দীন খান (৫২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা (২৮) নামের তাঁর এক সহকারী।

ইউপি চেয়ারম্যান মো: নাসির উদ্দীন খান আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি তিনি ঠিকাদার ব্যবসার সাথে জড়িত ছিলেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের পিছনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চেয়ারম্যান মো: নাসির উদ্দিন খান মোটরসাইকেলে যোগে সহকারী রাজীব সাহাকে নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলা একটি সাইট পরিদর্শনে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা।

দূর্ঘটনার শিকার হয়ে চেয়ারম্যান মো: নাসির উদ্দিন খান ও তার সহযোগী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর এলাকাবাসী চেয়ারম্যান নাসির উদ্দিন তার সহযোগীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যূ হয়। তবে কিভাবে তারা দূর্ঘটনার শিকার হয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.