
সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চৌয়া থেকে ইয়াবা সহ একজনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
মাধবদী থানায় মামলা সূত্রে জানাযায়, নিয়মিত পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন রাত ২.২৫ মিনিট গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রির সংবাদ পেয়ে এসআই (নিঃ) ইউসুফ আহম্মেদ ও সঙ্গীয় এসআই(নিঃ) সেকেন্দার হোসেন, এএসআই(নিঃ) পলাশ ঘোষ সহ কনস্টেবল মিজানুর ও মোকারিব অভিযান চালিয়ে মেহেরপাড়া ইউনিয়নের উত্তর চৌয়া এলাকার মোঃ বাছেদ মিয়ার দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির কোমড়ের সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় কমলা রংয়ের চার শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা।
মাধবদী থানার সাধারণ ডায়েরী নং-৪৪৩, তারিখ-০৯/০৬/২০২৬। মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের উত্তর চৌয়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আসামী মোঃ বাছেদ মিয়া (৩৬)। আসামির বিরুদ্ধে মাধবদী থানায় একাধিক মামলা রয়েছে।