1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  4. : notesfeed :
  5. admin@wordpress.com : root :
  6. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  7. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  8. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  9. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  10. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১৩ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে মাদক, ইভটিজিং, হানিট্রেপ, বাল্যবিয়েসহ সকল অসামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষ্যে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন সকাল ৯টায় নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর, মাধবদী পৌরসভার টাটাপাড়া ও নুরালাপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের এলাকাবাসীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যত্থায় এলাকা ছাড়তে বলা হয়েছে। বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এসময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, মোক্তাদিন ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের এমডি জাকির হোসেন ভূইয়া, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলম হোসেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রশিদ, মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ভগীরথপুর গ্রামের জাকির হোসেন, আহসান হাবীব খোকন, মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাতেনপ্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.