1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  4. admin@wordpress.com : root :
  5. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  6. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  7. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  8. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  9. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সিআরবির শপথ অনুষ্ঠান, আইডি কার্ড বিতরণ, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সিআরবির শপথ অনুষ্ঠান, আইডি কার্ড বিতরণ, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ জন দেখেছেন

✍️ নরসিংদী প্রতিনিধি
ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সচেতন নাগরিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কনজিউমার রাইটস বাংলাদেশ (CRB)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শপথ অনুষ্ঠান, আইডি কার্ড বিতরণ, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১২:০০ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের হোটেল গ্র্যান্ড এ মালেক, মসজিদ রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হান্নান মানিক, ডিভিশনাল অ্যাম্বাসেডর, ঢাকা বিভাগ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণও অত্যন্ত জরুরি।” তিনি নবনিযুক্ত সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নগেন্দ্র নাথ বনিক, অ্যাম্বাসেডর, নরসিংদী জেলা; জনাব মোজাম্মেল হক চৌধুরী, সাংস্কৃতিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এবং জনাব নজরুল ইসলাম বিল্লাল, কার্যকরী সদস্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। অতিথিবৃন্দ ভোক্তা অধিকার রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সিআরবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলম রানা, সভাপতি, সিআরবি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। দক্ষতার সঙ্গে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবুবকর খান, সাধারণ সম্পাদক, সিআরবি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখাসহ জেলা শাখা,আল আমিন মিয়া অর্থ সম্পাদক, ফেরদৌসী বেগম দপ্তর সম্পাদক,এস এম খোকন প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,রোমা বেগম সার্ভিস ফি ও পন্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক, কোহিনুর আক্তার শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিষয়ক সম্পাদক,মুছা আব্দুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক,আন্জুমানারা ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং সম্পাদক,নাইমা আক্তার যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং সম্পাদক,উজ্জল মিয়া সচেতনতা ও প্রকাশনা সম্পাদক রাদিশা খানম তথ্য ও গবেষণা সম্পাদক, নাছির মিয়া শাখা বিষয়ক সম্পাদক, ফারিয়া ইসলাম কার্যনির্বাহী সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং নবনিযুক্ত কনজিউমার অ্যাক্টিভিস্টরা।
অনুষ্ঠানে নবনিযুক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিআরবির পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেওয়া হয়। পরবর্তীতে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “নিরাপদ খাদ্য নাগরিক অধিকার—বাস্তবায়নে দায় সবার।” তারা আরও বলেন, ভেজাল, প্রতারণা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে একটি জবাবদিহিমূলক ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, নেতৃবৃন্দ ও সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা এবং নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং সিআরবির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.