1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মহা সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার গণসংযোগ

  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৪০ জন দেখেছেন

 

সুমন পালঃ
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী ২৮ জুন শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আজ ২৫ জুন বুধবার মাধবদী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী মোঃ আবুল কাশেম, সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম, মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ হাজী ইউনুস ভূইয়া, সেক্রেটারি মোঃ আব্দুল আওয়াল, ইসলামি যুব আন্দোলন মাধবদী থানা শাখা সভাপতি মোঃ আক্তার হোসেন সরকার, সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান, সেক্রেটারি মোঃ ইয়াকুব আলী সুজন প্রমুখ। গণসংযোগ শেষে আলোচনায় জানান, আগামী ২৮ তারিখের সমাবেশকে সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা থেকে ২৫০টি বাস যাবে, যার মধ্যে মাধবদী থেকে ৭০টি বাস রয়েছে। সকলকে সমাবেশে দলে দলে যোগদানের আহবান জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.