1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাঁজায় ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৭৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
গাজায় নজিরবিহীন ইসরায়েলী হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ২১মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর নরসিংদীর আব্দুল্লাহ বাজার সংলগ্ন নগর বানিয়াদি এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা ও শেখেরচর ফুলতলা যুব সমাজ এর ব্যানারে অত্র এলাকার সকল মুসল্লিগণ বিক্ষোভ মিছিল করে। এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী কাজী জয়নাল আবেদীন, ফুলতলা বাইতুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শফিকুল ইসলাম গাজী, নগর বানিয়াদি আল- কারিম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আলমগীর হোসেন ভূঁইয়া, নগর বানিয়াদি মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হা. ইসরাফীল হুসাইন, নগর বানিয়াদি নুরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহা. হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন পবিত্র রমজান মাসে ইফতারির আগ মূহুর্তে ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের উপর নির্বিচারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি, সেই সাথে ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে ইসরাইল ও ভারতীয় পন্য বয়কটের ডাক দেন। দ্রুত সময়ের মধ্যে মুসলিমদের ওপর হামলা বন্ধ করতে হবে। এতোদিন আপনারা জেনেছেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিন্তু না তারা আমাদের শত্রু রাষ্ট্র। এ রমজান মাসেও ভারতের উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাস বন্ধ হয়নি। বাংলাদেশের মুসলিম সমাজ আপনাদের ক্ষমা করবে না।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.