1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীতে সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সাংবাদিক ভুক্তভোগী আবুল কাশেম জানায়, গত ৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে পঞ্চাশকুড় গ্রামের সুদি ব্যবসায়ী সন্ত্রাসী লাভলু এবং সৈয়দের গাঁও এর সুদি ব্যবসায়ী জসিম উদ্দিন ২০/২৫ জন লোক ভাড়া করিয়া আমার হাতিরদীয়া বাজারের জনতা ব্যাংকের সামনে দোকান ঘর দখল করার জন্য আমাদের হত্যার উদ্দেশ্যে মারপিঠ করে আমাকে সহ আমার পরিবারের ৭জনকে মারাত্মক আহত করে উল্টো আমাদের নামে মনোহরদী থানায় মিথ্যা মামলা করে। আমি দীর্ঘ ২৫ বৎসর যাবত সংবাদ পত্রের সাথে জড়িত। আমার এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই। সন্ত্রাসী সুদি ব্যবসায়ী লাভলু এবং জসিম উদ্দিন এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। আহতরা হলো আবুল কাশেম সাংবাদিক (সাপ্তাহিক আজকের চেতনা), ফারহানা আক্তার স্টাফ রিপোর্টার দৈনিক প্রাণের বাংলাদেশ, রত্না বেগম, হুমায়ন, সাবিনা আক্তার, রেজাউল করিম (বুলু), লাভলী বেগম। অথচ গত ২০/০২/২০২৫ ইং তারিখে আমাদের ১১ জন আসামী করে আনোয়ারা বেগম মনোহরদী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং ১২(২) ২০২৫ ইং আনোয়ারা বেগমের হাতিরদীয়া বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই। এই সুদি ব্যবসায়ী লাভলু ২০১২ ইং সনে শিবপুর থানার লাখপুর গ্রামের কৃষ্ণা নামের একটি মেয়েকে খুন করিয়া ফ্যানের সাথে জুলিয়ে রাখে মামলাটি দামা চাপা দিয়ে দেয় এবং তার বাসার সকল মালামাল লুট করে নিয়ে আসে। নারায়ণগঞ্জ চাষারা থানার পুলিশ তার কোন সন্ধান করতে পারে নাই। কৃষ্ণা ছিল একজন অনাথ, সে নারায়ণগঞ্জ জেলার চাষারায় নিজ বাসায় বিউটি পার্লার দিয়ে কাজ করিত। এই খুনির দৃষ্টান্ত মূলক শান্তি হওয়া দরকার।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.