1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময়: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৩৫ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ গতকাল সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেমের নেতৃত্বে সংগঠনের নেতা কর্মীরা মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা কর্মীরা বলেন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা পুলিশকে সহযোগীতা করতে প্রস্তুত আছি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান ট্রাফিক নিয়ন্ত্রণ এবং হিন্ধু ধর্মাবলম্বীদের মন্দির পাহারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা কর্মীদের অবদানের কথা উল্ল্যেখ করে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে পুলিশ লাইন্স পাহারায় ইসলামী আন্দোলন এর নেতা কর্মীদের ভুমিকার কথাও তিনি উল্লেখ করে সকলকে ধন্যবাদ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতী কাওসার আহমাদ ভূইয়া, ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সুরা সদস্য বিএম মাহদি, জেলা ছাত্র আন্দোলন এর সভাপতি খায়রুল কবির, মাধবদী থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আমজাদ ভুইয়া, যুব আন্দোলন সভাপতি আব্দুল মোমেন, পৌর শাখার সভাপতি আলহাজ্ব ইউনুস ভুইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.