1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত নরসিংদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত এমন কোনো ব্যাক্তিকে বিএনপির সদস্য করা যাবে না………………………… রুহুল কবির রিজভী। মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূইয়ার গণসংযোগ কাজী সোহরাব আলী ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ মাধবদীর চৌয়া দারুল হুদা মাদ্রাসায় আলিম শ্রেনী চালু করা প্রসঙ্গে মত বিনিময় সভা।

মাধবদীতে সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের হত্যাকান্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৬৮ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিঘীরপাড় দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হাসানের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জুন সকাল ১০ টায় দিঘীরপাড় দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করে। মানববন্ধনে খুনিদের বিচারের দাবীতে মুখরিত হয়ে উঠে এলাকা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিঘীরপাড় দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা নূরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, নিহত সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজুল্লাহ, দিঘীরপাড় দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন, জমি দাতা মোঃ বোরহান উদ্দিন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম অভি, মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ বিল্লাল হোসেনপ্রমূখ।

উল্লেখ্য গত ২৮ মে রাত পৌনে ১২ টায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে বাড়ি ফিরার পথে ভগীরথপুর নিজ বাড়ির কাছে অতর্কিত হামলা করে নৃশংসভাবে হত্যা করে। সেই হত্যাকান্ডের ঘটনা ৩০ মে ২২ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করে নিহত মাহবুবের ছোট ভাই হাফিজুল্লাহ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.