1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সন্ত্রাসীদের হাতে নিহত মাহাবুবুল হাসানের কবর জিয়ারত করলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন

  • আপডেট সময়: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩২৯ জন দেখেছেন

সুমন পালঃ
গত ৮মে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ মার্কা নিয়ে মোঃ আনোয়ার হোসেন বিপুল ভোটে জয়লাভের পর ৩রা জুন ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন নব নির্বাচিত নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় হাজারো কর্মী সমর্থক তার সাথে ঢাকায় সফর সঙ্গী হয়। ঢাকায় শপথ বাক্য অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ধানমন্ডি বাস ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করেন। তারপর সন্ত্রাসীদের গুলিতে নিহত সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান এর কবর জিয়ারত করে পুষ্পার্ঘ্য অর্পণ ও আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরবর্তীতে শহীদ মাহাবুবুল হাসান সংগ্রাম পরিষদ গঠন করা হয়। নব্যগঠিত সংগঠনের পক্ষ থেকে আগামী বুধবার বিকেল ৪টায় পাঁচদোনা বাজার ম্যাক্রো সিটির সামনে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান কে গুলি ও কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নিহতের ভাই মোঃ হাফিজুল হাসান, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, আমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন ভূইয়া রিপন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালিব মিয়া, মোঃ জাকারিয়া, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন, মুক্তাদিন ডাইং প্রিন্টিং ফিনিশিং মিলস্ এর এমডি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূঁইয়া, ব্রাদার্স ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস্ এর এমডি হাজী মোঃ আইয়ুব আলী, এমএমকে ডাইং প্রিন্টিং এর এমডি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব মোমেন মোল্লা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। যতদিন পর্যন্ত মাহবুবুল হাসান এর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক বিচার করা না হবে ততদিন এ আন্দোলন চলবে বলে জানানো হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.