1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

ঘোড়াশাল পৌরসভায় জাতীয় প্রাতমিক শিক্ষা পদক প্রদান

  • আপডেট সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৪ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক” ঘোড়াশাল পৌরসভা পর্যায়ের পদক প্রদান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পৌর কমিটির” আয়োজনে গত মঙ্গলবার বিকেলে পৌর এলাকার সমবায় আদর্শ বিদ্যা নিকেদন প্রাঙ্গনে এই পদক প্রদান অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা প্রাতমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ঘোড়াশাল পৌর এলাকার ১৬টি বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী ৫৪টি প্রতিযোগিতায় অংশগ্রহন করায় ১৬২ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।এসময় পৌরসভার কাউন্সিলর, ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.