1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মহিষাশুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখির কেন্দ্র করায় কর্মীকে মারপিট।

  • আপডেট সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ জন দেখেছেন

সুমন পালঃ
গত ২৫ডিসেম্বর সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আটপাইকা গ্রামে নৌকা মার্কার কেন্দ্র করার জন্য জায়গা না দিয়ে ঈগল পাখি মার্কার কেন্দ্র করার জন্য জায়গা দেওয়ায় ঈগল মার্কার কর্মী সাহেব আলী কে মারপিট করেছে হাকিম নামে এক যুবক। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে উপস্থিত নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মেহেদী হাসান কাউসার এবং মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলন। দুজন প্রশাসনের কর্মকর্তার সামনে সাহেব আলী বলেন, হাকিম বলছে আমি বললাম নৌকার কেন্দ্র করার জন্য জায়গা দিতে, আর তুই না দিয়ে ঈগলের কেন্দ্র করলি, এই বলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারপিট করে। আরো বলেছে তার বাড়ির সামনে দিয়ে ওয়াল দেওয়া যাবেনা, এই বলে ওয়াল ভেঙ্গে ফেলে। এসময়
বাড়ির মহিলারাও পর্যন্ত আমাকে মারপিট করেছে । অপর দিকে আজ সকালে ঈগলের কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সময় ঈগলের কর্মী ও রিক্সা গ্যারেজের মালিক সাইফুলকে মারপিট করেছে এবং ঈগলের কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিলে কেন্দ্র ও রিক্সার গ্যারেজ পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে আটপাইকা গ্রামের মৃত জালাল এর ছেলে হাকিম। হাকিমের বাড়ি ঈগলের কেন্দ্রের পূর্ব পাশে। হাকিম এর সাথে কথা বলতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মা বলেছে সীমানা নিয়ে ঝগড়া হয়েছে, তারা দুই জনই মারামারি করেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.