1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীর লটকন ও সাগরকলাকে আন্তর্জাতিক স্বীকৃতির আবেদন

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৩২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর ঐতিহ্যবাহী ফল লটকন ও অমৃত সাগর কলাকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভূক্তিকরনের লক্ষ্যে ডকুমেন্টশন ও আবেদন সম্পন্নকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ আগস্ট (সোমবার) সন্ধায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই কার্যক্রম সম্পন্ন হয়। নরসিংদী জেলার পক্ষে আবেদন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অপরদিকে আবেদন গ্রহন করেন ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট কাকলী তালকুদা।
এসময় নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ারসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান জানান, নরসিংদীর এই ঐতিহ্যবাহী ফল লটকন ও অমৃত সাগর কলা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেলে পৃথিবীর বুকে একটি ব্র্যান্ড হিসেবে গণ্য করা হবে। এরফলে এই দুটি পণ্য বিশ্ববাজারে রপ্তানির মাধ্যমে বৈদশিক মুদ্রা অর্জিত হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.