1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পথযাত্রা অনুষ্ঠিত।

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩০৫ জন দেখেছেন

 

মকবুল হোসেন ঃ
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পক্ষান্তরে পথযাত্রা পালন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ ১৮ জুলাই মঙ্গলবার সকালে মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর নেতৃত্বে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায়। এসময় শান্তি সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুজির আহমেদ, নরসিংদী সদর থানা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আল আজাদ,, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা মাধবদী পৌরসভা যুবলীগের , সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াস, নরসিংদী সদর উপজেলা শ্রমিক লীগের , মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক মোঃ মোজাম্মেল মিয়া, মাধবদী থানা কৃষক লীগের সভাপতি খায়রুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন সহ শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগের হাজারো নেতাকর্মী।
অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর পথযাত্রা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর নেতৃত্বে পথযাত্রাটি মাধবদী পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের ভেতর দিয়ে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি সরকার সাখাওত হোসেন বকুল নরসিংদী জেলা বিএনপি জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহী,বিএনপি নেতা ফারুক উদ্দিন ভুঁইয়া যুগ্ম আহবায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, সিনিয়র সাধারণ সম্পাদক তাহমিনা হামিদ শিল্পী, নরসিংদী জেলা শ্রমিক দল নেতা রবিউল ইসলাম রবি, নরসিংদী সদর থানা বিএনপির আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া,বিএনপি নেতা আনোয়ার হোসেন, সোলাইমান ভুইয়া মাধবদী থানা যুবদলের আহবায়ক কাজী ওয়াসিম সহ হাজারো নেতাকর্মী।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.