1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

শিলমান্দীর কৃতি সন্তান পিভিএম পদকে ভূষিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪১ জন দেখেছেন

 

সুমন পালঃ
রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেন নরসিংদীর কৃতি সন্তান আ. কাইয়ূম মিয়া। তিনি নরসিংদী জেলার সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন গত১২ ফেব্রুয়ারী তার হাতে।
নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন দলনেতা কাইয়ুম মিয়া(পিভিএম) প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সাহসিকতা) পদক ও নামিয় উপাধিতে ভূষিত হয়েছেন।
তিনি সামসুল হক ও ফাজিলা খাতুনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট। তিনি একজন সৎ , দক্ষ, মেধাবী ও সাহসী সৈনিক, সমাজ সেবক, মানবিক, জেলা প্রশাসকের কুইক রেসপন্স টিমের সদস্য ও সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে পরিচিত। করোনা কালীন সময়ে আক্রান্ত ব্যক্তি, মৃতদেহ সৎকার, জানাযা ও দাফনে সরাসরি অংশগ্রহণ করেন। তাছাড়া সামাজিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবং এসব কার্যক্রম বিবেচনা করে রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয় তাকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.