1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পলাশে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হকের স্বরণসভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২৯ জন দেখেছেন

 

নিজস্ব প্রতিনিধিঃনরসিংদীর পলাশে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার সাধুর বাজার কাজী মার্কেট চত্বরে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল আলম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, কৃষক লীগের সভাপতি মোকলেছ মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন স্বপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত ঢাকা জেলার কালিগন্জ থানা ছাত্রলীগের সভাপতি (১৯৭০)কালীগন্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)।পরবর্তীতে পলাশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দূর্দিনে পলাশ উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ ও ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

#
নাসিম আজাদ
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.