1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীতে মুক্তিযুদ্ধাদের সংবর্ধণা দিয়েছে প্রিতি ফাউন্ডেশন

  • আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দিয়েছে প্রিতি ফাউন্ডেশন। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাইকারচর ইউনিয়নের প্রিতি ফাউন্ডেশন হলরুমে এই সংবর্ধণা দেয়া হয়। জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোতালিব পাঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিনেট সদস্য বীর মুক্তিযুদ্ধা নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রিতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. বশির আহমেদ, পরিচালক কায়কোবাদ খন্দকার, পরিচালক জেসমিন খাতুন, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জয়নাল আবেদিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক আব্দুল আজিজ, ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান ও নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।
এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাবেক থানা কমান্ডার পবিত্র রঞ্জন দাস, ডেপুটি কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযুদ্ধা লস্কর আলী মিয়া ও নারী মুক্তিযুদ্ধা রওসনারা বেগম। আলোচনা শেষে প্রিতি ফাউন্ডেশনের উদ্যোগে জাহানারা-রহিম স্মৃতি পাঠাগার উদ্বোধন ও মুক্তিযুদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.