1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের নতুন ভবন ও গিরিশ বইগাড়ি উদ্বোধন

  • আপডেট সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭১ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের নতুন ভবন ও গিরিশ বইগাড়ি উদ্বোধন করা হয়েছে আজ ২১ ডিসেম্বর বুধবার দুপুরে আটপাইকা উইজডম প্রিপারেটরী স্কুল প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহীনুর মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখন ও শিক্ষাবিদ ড. রতন সিদ্দিকী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ রুমন, নরসিংদী জেলা এডিসি(জেনারেল) মোস্তফা মনোয়ার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের বিশেষ কর্মসূচি মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে “পড়ি বঙ্গবন্ধু বই, সোনার মানুষ হই” শীর্ষক পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.