1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪০৭ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: চাকুরী জাতীয়করণ, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও পে-স্কেলের দাবীতে বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই বাংলাদেশ শিশু একাডেমী নরসিংদীতে বেলা ১১টায় সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ইং অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৫১ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে মোহাম্মদ আসাদুজ্জামান সভাপতি, মোঃ তৌহিদুল ইসলাম সাধারন সম্পাদক, মোঃ আমির হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ আমির হাসান বাদল অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। উদ্বোধক হিসেবে ছিলেন আবেদ টেক্সটাইলের পরিচালক মোঃ মাহবুবুর রহমান মনির। প্রধান আলোচক হিসেবে ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার আহŸায়ক মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ কামরুজ্জামান মিজান, বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আজিজুল হক রাজাপ্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.