1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৮৮ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে অসদুপায়ে মজুদ করা বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল) রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারের মজুদ করা দোকানে অভিযান চালিয়ে অকটেন, পেট্রাল ও ডিজেল যব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাসুদ রানা এবং খালিদ হাসান শিমুল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় জ্বালানি তেল মজুদ করা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় অসদুপায়ে ২শত ৮০ লিটার অকটেন এবং ৬শত লিটার ডিজেল মজুদের দায়ে পাঁচদোনা বাজারস্থ হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন কবির ৪০ হাজার টাকা এবং ১ হাজার লিটার ডিজেল এবং ২শত লিটার অকটেন মজুদের দায়ে ডাংগা রোডস্থ আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সেই সাথে আয়াজ এন্টারপ্রাইজ উদ্বারকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে মালিকের কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয়। হুমায়ুন এন্টারপ্রাইজ হতে জব্দকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে নগদ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
জ্বালানি তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.