1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিখোজের ৪০ ঘন্টা পর বালু নদী থেকে শান্তর লাশ উদ্ধার

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৬০ জন দেখেছেন

মোঃ নুর আলম:
নারায়ণগঞ্জের ইছাপুরায় বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক শান্ত সাহার (২২) নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে এই মর্মান্তিক ঘটনার পুরোটাই ভিডিও করছিলেন তার ছোট ভাই, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিহত শান্ত সাহা নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাশিপুর নিবাসী স্বপন কুমার সাহার বড় ছেলে।
জানা যায়, শান্ত তার নানা বাড়িতে বেড়াতে এসে রবিবার বিকাল ৪টার দিকে ছোট ভাইকে নিয়ে বালু নদীতে গোসল করতে নামেন। সাঁতার কেটে নদীর গভীরে চলে গেলে তিনি হঠাৎ তীব্র স্রোতের কবলে পড়েন। তীরে থাকা ছোট ভাই সাঁতারের দৃশ্যটি তার মোবাইলে ধারণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, শান্ত স্রোতের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে পানিতে তলিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। ছোট ভাইয়ের ক্যামেরায় ধারণ করা বড় ভাইয়ের মৃত্যুর এই দৃশ্য এবং তার অকাল প্রয়াণে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.