1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেলাবতে শিশুদের জন্য ফ্রী হৃদরোগ সেবা প্রদান

  • আপডেট সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ জন দেখেছেন

 

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে শিশু হৃদরোগীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারী এভারকেয়ার হাসপাতাল। শুক্রবার দিনব্যাপী জেলার বেলাব উপজেলার ভাটেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজনীন।

তিনি শতাধিক শিশুকে এই মেডিকেল ক্যাম্প থেকে আউটডোর স্বাস্থ্য সেবা প্রদান ও ইকোকার্ডিওগ্রাফী করেন। আয়োজকরা জনান, দেশে শিশু হৃদরোগের সংখ্যা বাড়ছে। চিকিৎসাটি অত্যন্ত ব্যায়বহুল হওয়ায় সবাই চিকিৎসা করাতে পারেনা। এভারকেয়ার হাসাপাতালে বিনামূল্যে ডিভাইস, বেলুন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা বোর্ডের সাবেক উপ-পরিচালক সৈয়দা নামিসা হায়দার, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন, ভাটেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ অনেকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.