1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৬০ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী কুঁড়েরপাড় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসানের অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুন বেলা ১১টায় কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ব্রাদার্স ডাইংয়ের পরচালক মোঃ আয়েব আলী, মোঃ ইব্রাহিম, কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মোঃ হুমায়ুন কবির, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্রাদার্স ডাইং এর পরিচালক মোঃ মোতালিব হোসেন, মরহুম মাহবুব চেয়ারম্যানের ছোট ভাই হাফিজুল হাসান, কুড়েরপাড় রমিজ উদ্দীন প্রধান উচ্চ বিদ্যালয়ের উপদেষ্ঠা হাফিজু ল্লাহ বুলবুল সাহেব, কুড়েরপাড় মহিলা মাদ্রাসার সভাপতি এডঃ সামসুল আলম বকুল, শীলমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিঃ সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন, রমিজ উদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম অভি, মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ নুরুল ইসলাম, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনিরপ্রমূখ। সভায় সকলে সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসানের হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রæত গ্রেফতার করে ফাঁসি দাবী করেন।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.