1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শান্তি সম্প্রীতি রক্ষায় পিএফজি নরসিংদী সদরের উদ্যোগে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) গঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৫০ জন দেখেছেন

মকবুল হোসেন নরসিংদী :
আজ ২৮ মে ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় নরসিংদী সদর উপজেলা পিএফজির আয়োজনে ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে YPAG গঠন বিষয়ক সভা এবং দুপুর ১২.৩০ টায় পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পিএফজি’র কোঅর্ডিনেটর হলধর দাস। সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র সমিতি, রেড ক্রিসেন্টের ছাত্র-ছাত্রী ভোলেন্টিয়ারবৃন্দ, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যবৃন্দসহ ২৩ জন ইয়ুথ সদস্য এবং পিএফজি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সবার সম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলাম সানিকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ০৬ জুন ২০২৪ দুপুর ৩ টায় YPAG এর প্রথম সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরপর পিএফজি’র ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবগঠিত উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের সাথে পিএফজি’র মত বিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক, মোঃ মকবুল হোসেন, অন্যতম সদস্য মোস্তাক আহমদ ভুঞা, ফররুখ আহমেদ, আবুল বাশার, কফিল উদ্দিন ভুঞা, সাহিদা বেগম, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

মকবুল হোসেন নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.