1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু

সিগারেট-বিড়ি খাইনা,হুক্কা খাই

  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৮৩ জন দেখেছেন

নাসিম আজাদ,পলাশ,নরসিংদীঃ
বিভিন্ন সমস্যায় জর্জড়িত একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সংবাদ সংগ্রহের জন্য এতিমখানাটিতে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ চোখ পড়লো, একজন বৃদ্ধ মনের সুখে হুক্কা টানছে।যা সচরাচর চোখে পরেনা।বৃদ্ধটির চোখেমুখে ছিল শুধুই হাসির ঝিলিক। আমার সঙ্গে ছিল ছোট ভাই সোহেল ভূইয়া। মোটর সাইকেলটি রাস্তার ধারে রেখে বৃদ্ধের কাছে গেলাম। সালাম দিলাম আর জিজ্ঞেস করলাম চাচা আপনার নাম কি?
আমার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসি।আমি চাচার কাছে একদমই অপরিচিত। পরিচয় দিলাম।এবার চাচা উত্তর দিলেন, আমার নাম নূরুল ইসলাম।বয়স ৬৫ হবে হয়তো। আমি একজন মুক্তিযোদ্ধা। বিড়ি-সিগারেট খাইনা,৫০ বছর ধইরা হুক্কা খাই।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে তিনি জানান, ঐসময় ভারতে গিয়ে তিন মাস ট্রেনিং নিয়ে দেশে এসে মুক্তিযোদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতার পরে বিভিন্ন বাজার থেকে কলা এনে খুচরা বিক্রি করে কোন রকম সংসার চালাতাম। এখন বয়সের ভারে তা-ও ছেড়ে দিয়েছি। পিছনের ঘরটিতে রিকশা চালকরা রাতে রিকশা রাখে,এখান থেকে অল্প কিছু টাকা পাই। যা দিয়ে কোনো রকম আমাদের বুড়া-বুড়ির সংসার চলে। হুক্কা দেয়া-নেয়া করছেন আপনার পাশে বসা বুড়ো মানুষটি কে?আমার বড়ো ভাই, কেমন বড়ো ভাই? আপন বড়ো ভাই। জিজ্ঞেস করলাম চাচা আপনার নাম কি? সুরুজ মিঞা। আপনার বয়স কতো হবে? ৯০ এর কমনা। বিড়ি-সিগারেট কোন সময়ই খাইছিনা হোক্কাঐ টানি।
সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় যেতে হয়, এভাবে হুক্কা টানার এমন দৃশ্য কখনো সচরাচর চোখে পড়েনি। আপনারা এটাকে কিভাবে ধরে রাখলেন? আমাদের বাপ-দাদারা খাইতেন, আমরাও খাই।কথোপকথনের মধ্যে দু’ভাই মনের সুখে হুক্কা টানছেইতো টানছে। এবার জানতে চাইলাম এই হুক্কাটির বয়স কতো? ২০০ বছরের কমনা,যেহেতু আমার দাদা খাইতেন। দেখে বুঝার উপায় নেই, হুক্কাটি এখনো নতুনের মতোই। সুরুজ চাচা, আপনিও কি মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছিলেন?হ্যা, মুক্তিযুদ্ধের সময় আমি মুক্তি যোদ্ধাদের সহযোগী হিসেবে কাজ করেছি। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় কিছু বাজার থেকে কলা এনে খুচরা বিক্রি করতাম এবং মানুষের জমিতে কাজ করতাম। এখন বয়সের ভারে কাজ করতে পারিনা, আর আমাদের খোঁজ খবরও কেউ রাখেনা।
শেষ প্রশ্নের উত্তরে জায়গাটির নাম জানলাম, মাঝেরচর কাঁঠালতলা। এটি নরসিংদীর পাঁচদোনা থেকে চরসিন্দুর যাওয়ার পথে, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে অবস্থিত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.