1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় মাধবদী এসপি স্কুল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহীম ভূঁইয়া। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার জীবনের প্রথম ভোট আমি বিএনপিকে দিয়েছিলাম। ৪৬ বছর পর আমি কি আপনাদের কাছে একটি ভোট চাইতে পারি না? তাহলে আপনাদের সাথে কিসের বন্ধুত্ব! এবার আমাদের দাড়িপাল্লায় আপনাদের ভোট দিবেন।” তিনি আরও বলেন এসমাজ ভাংতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আগামী দিনের ভোর হবে কুরআনময় ভোর। অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা আমীর মাওলানা মোছলেহ উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মকবুল হোসেন। তিনি বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহŸান জানাচ্ছি।”
এসময় মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার, মাধবদী শহর আমীর আমিনুল হক, নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জামাল উদ্দিন, শিল্পপতি ও জামায়াত নেতা গিয়াস উদ্দিন মিয়া, মাধবদী থানা সেক্রেটারি জাফর উল্লাহ খান বাবুল এবং নরসিংদী জেলা কর্মপরিষদ সদস্য মাহফুজ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার সেক্রেটারী তাওহীদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী পৌরসভা শাখার জয়েন্ট সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ছাত্রশিবিরের মাধবদী থানা শাখার সভাপতি তাজুল ইসলাম সোহাগ, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াহইয়া, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ সাদেকুর রহমান সুমন, ৬নং ওয়ার্ড সভাপতি আবু সাইদ ভূইয়াপ্রমূখ।
এসময় অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহŸান জানান।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.