1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদী থানা ২০০৩ব্যাচের পিঠা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২০ জন দেখেছেন

সুমন পালঃ
” এসো সবাই পিঠা খাই, আনন্দ উৎসবে মন মাতাই ” এ স্লোগানে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ১০ফেব্রুয়ারী শনিবার মাধবদী থানা ২০০৩ ব্যাচের আয়োজনে দ্বি-বার্ষিক পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে নরসিংদী জেলা ও নারায়নগঞ্জ জেলার এস.এস.সি ২০০৩ ব্যাচের বন্ধুরা অংশ গ্রহণ করে পিঠা উৎসবকে আনন্দঘন করে তুলে। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আড্ডা, স্মৃতিচারণ সহ বিভিন্ন কুশল বিনিময়ে জমে উঠে উৎসব। অনুষ্ঠানে কেক কেটে পিঠা উৎসবে বাহারি ধরনের পিঠার মধ্যে ভাপা পিঠা, নানা প্রকার ভর্তা দিয়ে চিতল পিঠা, ঝিনুক পিঠা, কুলি পিঠা, পাটি সাপ্টা, মুড়ির মোয়া সহ প্রভৃতি পিঠা পরিবেশন করা হয়। যেসব স্কুলের বন্ধুরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন স্কুল গুলো হলো, মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন, কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ, সদাসধী বহুমূখি উচ্চ বিদ্যালয়, আর এম উচ্চ বিদ্যালয় রায়পুরা, ভূইয়ুম উচ্চ বিদ্যালয়, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়। মাধবদী থানা ২০০৩ ব্যাচের আয়োজক বৃন্দ জানায়, বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করার লক্ষ্যে তাদের এ আয়োজন। ভবিষ্যতেও বন্ধুদের একত্রিত রাখার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.