1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে মোশাররফ হোসেন এর নেতৃত্বে র‍্যালী ও অবস্থান কর্মসূচি পালন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ জন দেখেছেন

সুমন পালঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি- জামায়াতের ডাকা ৭২ঘন্টা অবরোধ চলাকালে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক নেতৃত্বে আজ ২নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় বাসস্ট্যান্ড থেকে একটি র‍্যালী বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মাধবদী শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়। র‍্যালীতে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.