1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে পাইকারচর ইউনিয়নে

  • আপডেট সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ জন দেখেছেন

সুমন পালঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে “শেখ হাসিনা সরকার বার বার দরকার” এ প্রতিপাদ্যে
নরসিংদী সদরের পাইকারচর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পাইকারচর ইউনিয়ন যুব সংঘের আয়োজনে আজ ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে বালাপুর ঈদগাহ সংলগ্ন মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)।
পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পাইকারচর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফ, আওয়ামী লীগ নেতা মোসলেম, সমাজ সেবক মোঃ জামান মিয়া, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন নরসিংদী সদর আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন শিশির। খেলায় অংশগ্রহণ করেন আব্দুল গফুর একাদশ বনাম পাইকারচর ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে পাইকারচর ইউনিয়ন একাদশ বিজয়ী হয়। উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.