1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৩০৯ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান আজ ৩০মে মঙ্গলবার দুপুরে মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি আক্তার রাখী ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট অনিক সাহা।আরো উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, সচিব সোহরাব হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খোঁজ-খবর নেন এবং উপস্থিত সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের জানান , এটা তাঁর নিয়মমাফিক তদারকি। এছাড়া পাইকারচর ইউনিয়ন পরিষদের নানাবিধ সমস্যা দূর করা সহ আরো উন্নয়ন মূলক কাজ প্রদানের আশ্বাস দেন। এই জেলা প্রশাসক পাইকারচর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ছোট বালাপুরের নাজমা আক্তার কে স্বাবলম্বী করার জন্যে সেলাই মেশিন এবং খাদিমাচরের মোঃ আনোয়ারের প্রতিবন্ধী পুত্র মোঃ সিয়ামকে হুইল চেয়ার প্রদান করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.