1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ নরসিংদী জেলার শ্রেষ্ঠ কলেজ ও অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আনন্দ র্যা লী

  • আপডেট সময়: রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৭৮ জন দেখেছেন

সুমন পালঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪এ নরসিংদী জেলার শ্রেষ্ঠ কলেজ মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির নির্বাচিত হওয়ায় আজ ১২মে রবিবার সকালে আনন্দ র্যা লী অনুষ্ঠিত হয়েছে।সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে বাদ্যযন্ত্র ও প্লে-কার্ড সম্বলিত র্যা লীটি বের হয়ে মাধবদী শহরের বিভিন্ন গলিপথ প্রদক্ষিণ করে পুনরায় স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের টানা দুইবারের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার মান বৃদ্ধির সাথে সাথে নরসিংদী জেলার পরপর দুই বার ও নরসিংদী সদর উপজেলার পরপর তিনবার শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিকতায় এ আনন্দ র্যা লী করা হয়। আনন্দ র্যা লীতে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ, দাতা সদস্য মনিরুজ্জামান ভূইয়া, মাধবদী পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ, গভর্ণিং বডির অভিভাবক সদস্য নিরঞ্জন সাহা, ইব্রাহিম মিয়া বাবুল, মোহাম্মদ কাদির মোল্লা, সাবেক গভর্নিং বডির সদস্য ও মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃ মাসুদ মিয়া, কলেজ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল ওয়াদুদ, মোঃ হাসান আলী, মোসাঃ আফসানা, অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.