1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

  • আপডেট সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ জন দেখেছেন

মকবুল হোসেন নরসিংদীঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দিয়ে ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসতে চায়’। কিন্তু তাদের এ আশা পূরণ হবে না। যদি তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে পুলিশ এ্যাকশনে যাবে, আমরা কখনোই জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেবো না, যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে।নরসিংদী জেলার নবনির্মিত মনোহরদী থানা ভবনের উদ্বোধন শেষে আগামী ১০ ই ডিসেম্বর ঢাকা বিএনপির সমাবেশকে নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্থানীয় গনমাধ্যম কর্মিদের এসব কথা বলেন । তিনি আরো বলেন, বিএনপি আবারও বন্দুকের সন্ধানে বের হইছে এবং বন্দুকের নলের ডগায় আবারও ক্ষমতায় আসতে চায়। যদি এমনটাই হয় তাহলে পুলিশ তাদের প্রতিহত করবে। বাংলাদেশে কোন জঙ্গিবাদের উত্থান হতে দেয়া যাবেনা।
নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজীদ মাহমুদ হুমায়ূন এমপি, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল অশরাফ খান দিলিপ এমপি, নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড,মশিউর রহমান মৃধা প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য সহ সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যাক্তিগণ উপস্থিতি ছিলেন।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.