1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

মাধবদীতে জজ ভূঞা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪১৬ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদী জজ ভূঞা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১০টায় জজ ভূঞা কলেজের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জজ ভূঞা কলেজের অধ্যক্ষ সুমি আক্তার। জজ ভূঞা কলেজের কো-অর্ডিনেটর মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী এসপি ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক আবু তালেব, মাধবদী বিশ^বিদ্যালয় কলেজের গভর্ণিংবডির সদস্য মোঃ হাফিজুর রহমান (ভিপি হাফেজ), বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল হাই, মাধবদী থানা সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন জজ ভূঞা কলেজের প্রভাষক মোঃ মিলন মিয়া, মোঃ খোকন মিয়া, মোঃ মাহফুজুর রহমান, সাকিলা জাহান পলি, রুমা আক্তার, সুমা আক্তার, মোঃ বিল্লাল হোসেন, মোঃ দিদারুল ইসলাম প্রমূখ। উল্লেখযোগ্য যে এইবছর জজ ভূঞা কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। গত বছর ৮৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৮২ জন উত্তীর্ণ হয়েছিল। বরাবরই কলেজের ফলাফল ভালো করছেন বলে জানিয়েছেন অত্র কলেজের কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.