1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মেঘনা বাজারো ব্যাবসায়ীকে হাতুড়ি পেটা শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৭২০ জন দেখেছেন

 

মকবুল হোসেন মাধবদী নরসিংদী ঃমাধবদী থানার অন্তর্গত পাইকারচর ইউনিয়নের মেঘনাবাজারে এক ব্যাবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন,নাজাত ২৪ নিউজ পোর্টালে আমাকে, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ও আমাদের ছেলেদের নাম জড়িয়ে ‘মাধবদী থানার অন্তর্গত পাইকারচর ইউনিয়নে এক ব্যাবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম’ শিরোনামে মে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ।
সংবাদে উল্লেখিত মিজান গ্রেফতারকৃত হারুনের মেয়ের জামাই এবং নিহত ব্যাবসায়ী হাজী আব্দুস সালাম হত্যা মামলার অন্যতম আসামি।
সে তার উপর হাতুড়ি পেটার যে নাটক সাজিয়েছে তা সত্যিই হাস্যকর। মেঘনা বাজার একটি জনবহুল এলাকা। এখানে প্রকাশ্য দিবালোকে তাকে হাতুড়ি পেটা করলো অথচ কোন ব্যাবসায়ী বা কারো চোখে পড়লো না বিষয়টি খুবই আশ্চর্যের।
কিছুদিন পূর্বে হারুন মেম্বার, মোবারক, মিজান, আক্তার,আলী ও ফরহাদ সহ ১০/১২ জন মিলে আমার চাচাতো ভাই হাজী আব্দুস সালামকে গোপালদী বাজার যাওয়ার পথে মেরে ফেলে । এ ঘটনায় তাদের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করা হয়। মিজান সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মূলত হত্যামালাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই সে এ মিথ্যা নাটকের অবতারণা করেছে। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেইসাথে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
পরে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজন ও ব্যাবসায়ীদের সাথে আলাপ করলে সেখানে এধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানান তারা।
স্থানীয় পান ব্যাবসায়ী নাজিম উদ্দিন বলেন,তাকে আহত দেখে হাসপাতালে চিকিৎসা নিতে আমি সিএনজিতে তুলে দেই তবে এখানে কোন মারামারির ঘটনা ঘটেনি।

মকবুল হোসেন

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.