1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

বর্ষবরণ উপলক্ষে নরসিংদীতে মঙ্গল শোভাযাত্রা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪১২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:

আজ পহেলা বৈশাখ। বৈশাখ উপলক্ষে নরসিংদীবাসী মেতে উঠেছে উৎসব আর আনন্দ আয়োজনে। আজ সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে বার্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। পরে নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে শুরু হয় গ্রাম-বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজন রয়েছে বাউল গান ও নাটক পরিবেশন, যাত্রাপালাসহ বাংলা সংস্কৃতির ব্যতিক্রমী এ আয়োজন। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা মোতালিব পাঠান, শিক্ষাবিধ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর সূর্যকান্ত দাস ও ড. মশিউর রহমান মৃধা। এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদী শহরের ঐতিহ্যবাহি আরশীনগর বটমূলে সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শহরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। সাতদিনব্যাপী বৈশাখী মেলায় বসেছে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য’র স্টল।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.