1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।

মাধবদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭১ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তার্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করে। তার মধ্যে ছিল জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্প অর্পন, প্রভাত ফেরি, আলোচনা সভা, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল। মাধবদী এসপি ইনস্টিটিউশনের শহিদ মিনারে রাত ১২.০১ মিনিটে মাধবদী পৌরসভার পক্ষ থেকে পুষ্প অর্পন করেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক প্রধান ও কাউন্সিলরবৃন্দ, মাধবদী থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানের নেতৃত্বে মাধবদী থানা।
মাধবদী পৌর ভবনের সামনে অবস্থিত শহিদ মিনারে সকাল ৯টায় পুষ্প অর্পন করেন মাধবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও শহর আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন আহাম্মদের নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ। এসময় আরো ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাধবদী শহর শাখা ছাত্রলীগ, শ্রমিকলীগ, আওয়ামীলীগের সহযোগী সংগঠনসহ অনেকে। মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শহিদ মিনারে সকাল সাড়ে ৮টায় মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম) ও সাধারন সম্পাদক মোঃ হোসেন আলীর নেতৃত্বে পুষ্প অর্পন করেন মাধবদী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। মাধবদী এসপি ইনস্টিউশন মাঠে গভীর রাত থেকেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মাধবদী এসপি ইনস্টিটিউশনসহ মাধবদী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী , রাজনৈতিক , সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগন।
এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানে শহিদ দিবস পালন করেন নরসিংদী সদর থানা আওয়ামীলীগ, নরসিংদী সদর থানা যুবলীগ, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, নুরালাপুর ইউনিয়ন পরিষদ, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগ, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা, মাধবদী গার্লস এস্কুল এন্ড কলেজ, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেন, এশিয়ান মডেল স্কুল, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.