1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে যেই জয়লাভ করুক মেনে নেওয়ার ঘোষণা দেন মাধবদীর কাঠালিয়ার স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান

  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৩০ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী ঃ সারা দেশের ন্যায় মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা। ভোটারদের মাঝেও বইছে আনন্দ -উৎসব। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।

তাদের মধ্যে চশমা প্রতিক নিয়ে নির্বাচন করছেন, মোঃ আক্তারুজ্জামান। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা৩০ মিনিটে মৈশাদী মুনসী বাড়িতে ভোটারদের সাথে সাক্ষাত ও দোয়া চাইতে গিয়ে বলেন,যদি আগামী (২৮ নভেম্বর) ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে আমি শতভাগ আশাবাদী আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, দীর্ঘ সময় যাবৎ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমি ভোটারদের ধারে ধারে যাচ্ছি এবং তারা আমাকে প্রশ্ন করেন তারা তাদের নিজের ভোটটি দিতে পারবেন কিনা (?) আমি তাদের আশ্বস্ত করে বলেছি, আমি বিশ্বাস করি সরকার ও প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে যদি জনগণের ভোটে জয়লাভ করা যায় তাতে মনে যে আনন্দ থাকে এবং জনগণের প্রতি যে দায়িত্বশীলতা বেড়ে যায় তা রাতের আঁধারে নির্বাচিতদের ক্ষেত্রে হয় না। আপনারা সুষ্ঠু নির্বাচন চান কিনা এমন প্রশ্নের জবাবে উপস্থিত জনসাধারণ হা সূচক জবাব দেওয়ার পাশাপাশি বিজয় চিহ্ন দেখান।

তিনি আবারও জোর দিয়ে বলেন, সুষ্ঠু, শান্তি পূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী আমি বিজয় লাভ করবো। তিনি নির্বাচিত হলে, জনসাধারণ কে সাথে নিয়ে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ও দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.