Happy Hugo Casino 100 Free Spins Bonus 2026 Theyre a buoyant bunch with a love of vibrant colours and cute, larger-than-life cartoon characters the sort that surface in their pokies and other games. Galaxyno Casino Login App Sign Up They also happen to be the leading brands that are available at golf stores and online retailers. Deposit Via Google Play

আব্দুল হান্নান মানিক
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর এবারের প্রতিপাদ্য বিষয় “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”। এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-সিলোট মহাসড়কে ইটাখোলা গোলচত্বরে বিভিন্ন ঢাকা ও সিলেট গামি মটরযানে স্টিকার লাগানো সহ বিভিন্ন পরিবহনের যাত্রি এবং পথচারিদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট, করোনা প্রতিরোধে মাক্স বিতরণ করা হয়। এতে অংশ নেন, শিবপুর উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল হান্নান মানিক,সহ সভাপতি, আবু ছাইদ মোগল,যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃআবুল ফায়েজ ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া ( কাউছার) সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন কফির, অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ওবায়দুল্লাহ সরকার,,কার্যকরী সদস্য মোঃ মামুন আবদুল কাইয়ুম মোল্লা, সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ছাড়াও বিপজ্জনক ওভারটেকিং (পাল্লাপাল্লি), সড়ক-মহাসড়কের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, বিরামহীনভাবে গাড়ি চালানো এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবে বাড়ছে দুর্ঘটনা।
এছাড়া রয়েছে যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার, সড়কে ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা এবং সড়কে ছোট যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সড়ক আইন মেনে সতর্ক হয়ে চলাচল করার আহ্বান জানিয়েছেন।