1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

পলাশে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত

  • আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৩৬ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ১৯৪৫ সালের ১৬ অক্টোবর আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এফ এ ও এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে সারাবিশ্বের সাথে বাংলাদেশেও সরকারি ভাবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। পাশাপাশি পালিত হলো জাতীয় ইঁদুর নিধন অভিযান।
এ উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক-কৃষাণী। অনুষ্ঠান শেষে দর্শনার্থীরা বিভিন্ন ইঁদুর, ইঁদুর মারার ফাঁদ ও সমন্বিত পদ্ধতি পরিদর্শন করেন।

#
নাসিম আজাদ
১৬.১০.২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.