1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পলাশে পূর্ব শত্রুতার জেড়ে রাস্তাবন্ধ করে দিলো প্রতিপক্ষ প্রতিকারের আশায় অভিযোগ দায়ের

  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০১ জন দেখেছেন

পলাশ প্রতিনিধি:
জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যপারুলিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে প্রতিপক্ষের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছে প্রতিপক্ষের লোকজন। বন্ধ হয়ে গেছে বাড়িতে যাওয়ার এ প্রধান রাস্তা। এই ঘটনায় সমস্ত এলাকায় সমালোচনার জড় উঠেছে।
সরেজমিনে জানা যায়, মধ্য পারুলিয়া এলাকার নজরুল ইসলাম ও পাশ্ববর্তী বাড়ির জহিরুল ইসলাম মাস্টারের ছেলে আকরাম হোসেনের পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। যার ফলে নজরুল ইসলাম যাতে বাড়িতে যাতায়াত না করতে পারে তার জন্য আকরাম হোসেন ও তার অন্যান্য ভাইয়েরা মিলে প্রধান রাস্তায় বাঁশবেধে রাস্তাটি বন্ধ করে দেয়। যার ফলে নজরুল ইসলাম সহ আশপাশের বাড়ির লোকজন বাড়ি থেকে যাতায়াত করতে মারাত্মক সমস্যা তৈরী হচ্ছে। এই থেকে প্রতিকারের আশায় নজরুল ইসলাম স্থানীয় জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসরাম গাজীর কাছে অভিযোগ দায়ের করেন। এই প্রেক্ষিতে বিষয়টি মিমাংশা করার জন্য কালক্ষেপন করেন চেয়ারম্যান। অবশেষে নজরুল ইসলাম পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী নজরুল ইসলাম অভিযোগ করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীর ইন্ধনেই আকরাম তার ভাইদের নিয়ে আমার বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। ফলে আমি এখন বেশকিছু দুর দিয়ে বাড়িতে আসা যাওয়া করতে হয়। তাই এবিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.