1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি জাতি রাষ্ট্রটি পেয়েছি

  • আপডেট সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩২৮ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, নিজের কথাটা নিজের মতো করে বাংলায় বলবে, কেননা বাংলা ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা আমার ভাষা, মায়ের ভাষা, মনির চৌধুরীর ভাষা, বাংলা ভাষা এখন সারা বিশ^বাসীর ভাষা। সারা পৃথিবীতে এমন একটি দেশও পাবেনা যেখানে বাঙালী নাই। যদি বাঙালী থাকে তাহলে সে একটি অক্ষর হলেও বাংলা বলে। যতদুর বাংলা ভাষা ততদুর এই বাংলাদেশ।
তিনি গতকাল নরসিংদীর ড্রিমহলিডে পার্কে অনুষ্ঠিত নরসিংদী মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের ইতিহাস বলে, হাজার বছরের আমাদের সংগ্রাম, সেই সংগ্রামের ফলে ১৯৭১ সালে এসে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই জাতি রাষ্ট্রটি পেয়েছি। উপমহাদেশে আর কোনো জাতি রাষ্ট্র নাই এবং সারা পৃথিবীতে জাতি রাষ্ট্র খুবই কম। যা হাতে গনা যায়। এই যে জাতি রাষ্ট্রটি শনাক্ত করতে পেরেছি তার জন্য বাঙালী হাজার বছর বলবোনা ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ।
নরসিংদী মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো: মাহবুব আলম মোল্লার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ, কবি আসলাম সানী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলামসহ অনেকে।
আলোচনা শেষে অতিথি, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.