1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে র‍্যাব ১১ এর অভিযানে স্বাধীন বাহিনী’র প্রধানসহ ১২জন গ্রেফতার।

  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৯৪ জন দেখেছেন

সুমন পালঃ আজ ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে নরসিংদী র‍্যাব ১১ সিপিএসসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন র‍্যাব ১১ নারায়ণগঞ্জ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি)। সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক বলেন, ৯ নভেম্বর ভোরে রায়পুরা থানাধীন মির্জাচর এলাকায় অভিযান পরিচালনার সময় কুখ্যাত ‘স্বাধীন বাহিনী’র প্রধান স্বাধীন সহ দলের অন্য সদস্যরা র‍্যাবের টিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষন শুরু করে, জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে রায়পুরা থানার মির্জাচর গ্রামের হত্যাসহ অসংখ্য মামলার পলাতক আসামী কুখ্যাত স্বাধীন বাহিনীর প্রধান আঃ সাত্তার ওরফে স্বাধীন (৫৪), কালন(৩০), নাজির হোসেন(৩৫), বিল্লাহ হোসেন (৩৫), জুয়েল(২৫), আবুল হোসেন (৫৫), মোঃ আনিস(২৬), খোকন মিয়া(৩২), মিজানুর রহমান (৪৫), আইব আলী(৪৪), নাসির (৩০), লিটন(২০) কে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ১টি রিভালবার, ২রাউন্ড রিভালবারের গুলি, ১টি ইউএস এর তৈরি শর্টগান, ২৯রাউন্ড শর্টগানের গুলি, ১টি ওয়ান সুটার গান, ৬টি রামদা, ১টি ছোরা, ১টি তলোয়ার, ১টি কিরিচ, ২টি সামুরাই, ১টি চাপাতি, ৩টি বুলেট প্রুফ জ্যাকেট, নগদ ৮হাজার ৮শত আশি টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গুলিবর্ষন চলাকালে স্বাধীন বাহিনীর পক্ষ থেকে প্রায় ৩০রাউন্ড গুলি ফায়ার করা হয় অপর দিকে র‍্যাব ১২রাউন্ড গুলি ফায়ার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

##
সুমন পাল

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.