1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি রিমনসহ ১১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৪০ জন দেখেছেন

ঢাকা বুধবার ১৮ আগষ্ট ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকার মামলা দায়েরের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর ছেলে সায়েম সোবহান আনভীরসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় মিথ্যা-সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশেরও হুশিয়ারী দেয়া হয়।

আজ ১৮ আগস্ট (বুধবার) পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন তিনি । তাঁর পক্ষে এ মামলা রুজু করেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার শীল।
মামলায় বিবাদী করা হয়েছে- বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের প্রধান সাঈদুর রহমান রিমন ও রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারকে।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে কন্ঠরোধ করা যাবেনা। সাংবাদিকদের নামে মামলা-হামলার বিরুদ্ধে দেশের সাংবাদিকরা স্বোচ্চার রয়েছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.