1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

শিবপুরে উপজেলা কৃষকলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৮০ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:-
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় শিবপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগষ্ট) বিকালে নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট নজরুল ইসলাম রিপন। এসময় শিবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া,যোশর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদুল্লাহ মাষ্টার প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.